কোতোয়ালী মডেল থানা পুলিশের অভি*যানে কু*খ্যাত ছিনতাইকারী গ্রে*প্তার
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:৫০ PM

কোতোয়ালী মডেল থানা পুলিশের অভি*যানে কু*খ্যাত ছিনতাইকারী গ্রে*প্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০১/২০২৬ ১১:২৭:৩৬ PM

কোতোয়ালী মডেল থানা পুলিশের অভি*যানে কু*খ্যাত ছিনতাইকারী গ্রে*প্তার

ছবি:সংগৃহীত


সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে কুখ্যাত এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালী থানায় একাধিক মামলা রয়েছে।

এসএমপি মিডিয়া সেলের পাঠানো এক প্রেস রিলিজে জানানো হয়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৮টায় সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নিঃ শিপলু চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল শাহজালাল উপশহরের মেন্দীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে। শাহজালাল ব্রিজের নিচে সংলগ্ন নির্বাচন অফিসের দক্ষিণ পাশের কলোনিতে অভিযানকালে আসামির অবস্থানকৃত ঘরটি ঘেরাও করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি ঘরের ভেতরের টিনের চাল ভেঙে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে হাতেনাতে আটক করে। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মিনহাজুল ইসলাম ওরফে তপু (৩২)। তিনি মাছিমপুর এলাকার বাসিন্দা। তাঁর পিতা মো. হাজী আব্দুল হান্নান এবং মাতা মোছা. রেজিয়া বেগম।

পুলিশ সূত্রে জানা যায়, সিডিএমএস পর্যালোচনায় গ্রেপ্তারকৃত মিনহাজুল ইসলামের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে ২০২৫ সালের ১০ ডিসেম্বর দায়ের করা চুরি সংক্রান্ত মামলা, ২০২৫ সালের এপ্রিল মাসে দায়ের করা হত্যা চেষ্টা, মারধর ও বিস্ফোরক আইনের মামলা, একই বছরের আরেকটি সহিংসতা ও ছিনতাই সংক্রান্ত মামলা এবং ২০১৯ সালের একটি চুরি ও মারধরের মামলা।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ