সিলেটে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির শপথ গ্রহণ
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:৫১ PM

সিলেটে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির শপথ গ্রহণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০১/২০২৬ ০১:২৩:০৮ AM

সিলেটে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির শপথ গ্রহণ

ছবি:সংগৃহীত


সিলেট নগরের করেরপাড়াস্থ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির পরিচালনা কমিটি এবং ৫ সদস্য বিশিষ্ট সমন্বয়ক পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুক্রবার (০৯ জানুয়ারি) সকাল ১১টায় আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট নগরের মিরাবাজারস্থ রামকৃষ্ণ মিশন ও আশ্রমের সম্পাদক পরমপুজ্যপাদ শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজি মহারাজ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট সন্তু দাশ, অ্যাডভোকেট দেবতোষ দেব, উপদেষ্টা রবিন্দ্র দেব রবি, অসিত বরণ দে, অমল দে, অরুণ তালুকদার, বলাই দত্ত, প্রেমতোষ দাস, অ্যাডভোকেট দিপক দত্ত, নৃপ্রেন্দ্র দাস, নির্মল দে, প্রদীপ দেব, নিকেতন দাস, কনক জ্যোতি মজুমদার ও দেবজ্যোতি মজুমদার।

পরমপুজ্যপাদ শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজি মহারাজের আশীর্বাদে বিদায়ী সভাপতি অরবিন্দু দাশ নবগঠিত পরিচালনা কমিটিকে শপথবাক্য পাঠ করান।

২০২৬ থেকে ২০২৮ খ্রীষ্টাব্দ পর্যন্ত ৬১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রিপন এষ চৌধুরী। সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, প্রার্থনা ও সাংস্কৃতিক সম্পাদকসহ অন্যান্য দায়িত্বে কমিটির সদস্যরা নিয়োগ পেয়েছেন। নবগঠিত সমন্বয়ক পরিষদের প্রধান সমন্বয়ক হলেন অরবিন্দু দাশ। এছাড়া প্রজিত মোদক, জগদিশ দাস, সাবলু পাঠক ও বিবেক দাশ সমন্বয়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

১৯ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৬১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি এবং ৫ সদস্য বিশিষ্ট সমন্বয়ক কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড, করেরপাড়ায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির প্রতিষ্ঠা করা হয়।

নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি শুক্রবার রাত ৮টায়। সভাপতি রিপন এষ চৌধুরী ও সাধারণ সম্পাদক সুমিত দেব সকল সংশ্লিষ্টকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ