গোলাপগঞ্জে তামান্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাকে সম্মাননা প্রদান
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:৫১ PM

গোলাপগঞ্জে তামান্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাকে সম্মাননা প্রদান

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/০১/২০২৬ ০২:০৭:৪৮ PM

গোলাপগঞ্জে তামান্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাকে সম্মাননা প্রদান


গোলাপগঞ্জে সমাজসেবক ও যুক্তরাজ্য প্রবাসী, তামান্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তামিম রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। সমাজসেবায় বিশেষ অবদান ও মানবিক কার্যক্রমে নিরলস ভূমিকার স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।

শুক্রবার রাতে জিবি হলরুমে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) গোলাপগঞ্জ উপজেলা শাখা ও জিবি টেলিভিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মাননা অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে থেকেও দেশের মানুষের কল্যাণে তামিম রহমানের অবদান প্রশংসনীয় ও অনুকরণীয়। তামান্না ফাউন্ডেশনের মাধ্যমে তিনি শিক্ষা, মানবিক সহায়তা ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

বক্তারা আরও বলেন, এ ধরনের সম্মাননা সমাজের অন্যান্য বিত্তবান ও প্রবাসীদের মানবিক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানের শেষ পর্বে তামিম রহমানের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং তাঁর উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করা হয়।

জিবি টেলিভিশনের চেয়ারম্যান মো. বদরুল আলমের সভাপতিত্বে ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম গোলাপগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. শাহ আলমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক সাঈদ আহমদ জামিল, ছাব্বির আহমদ, ছাত্রনেতা রাসেল আহমদ, শিমুল আহমদ, রিজু আহমদ, জুবেল আহমদ, মুন্না আহমদ, আফছার আহমদ প্রমুখ।

জৈন্তা বার্তা/আরআর