ভোট হবে উৎসবমুখর - উপদেষ্টা আদিলুর রহমান
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:১৬ PM

নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়েছে

ভোট হবে উৎসবমুখর - উপদেষ্টা আদিলুর রহমান

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১১/০১/২০২৬ ১২:৪৪:৩৩ AM

ভোট হবে উৎসবমুখর - উপদেষ্টা আদিলুর রহমান

ছবি:সংগৃহীত


ভোটের দিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই, জনগণ পরিবার-পরিজন নিয়ে কেন্দ্রে ঘিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট দেবে। সবমিলিয়ে এবারের ভোট হবে উৎসবমুখর এমন প্রত্যশার কথা জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খাঁন। শনিবার দুপুরে সিলেট বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। 

উপদেষ্টা বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ আগামী নির্বাচনের মধ্যে দিয়ে নির্ধারিত হবে। নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো গণভোট। ছাত্র জনতার রক্তে লেখা জুলাই সনদে ‘হ্যাঁ’ ভোট আসাটা জরুরি। রক্ত দিয়ে প্রাপ্ত জুলাই সনদ এর পক্ষে জনগণের মতামত ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে প্রতিফলিত হবে। 

নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়েছে জানিয়ে আদিলুর রহমান খাঁন বলেন, নির্বাচন কমিশন ভোটের মাঠে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করেছে। এবং এটি কার্যকর থাকবে। সবমিলিয়ে এবারের ভোট হবে উৎসবমুখর পরিবেশে। 

এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরো শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

এর আগে বাস টার্মিনালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন স্থানীয় সরকার উপদেষ্টা। এ সময় তিনি বলেন, ‘যারা বাস টার্মিনাল মেইনটেইন করতে পারবে তাদেরকেই আগামীতে ইজারা দেওয়া হবে।’

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ও সিলেটে সিটি কপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার উপস্থিত ছিলেন। 


জৈন্তা বার্তা/ ওয়াদুদ