জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনে পেলোডার চাপায় শ্রমিক নি হ ত
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৬:১৫ PM

জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনে পেলোডার চাপায় শ্রমিক নি হ ত

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১/০১/২০২৬ ০৫:৩৭:১৪ PM

জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনে পেলোডার চাপায় শ্রমিক নি হ ত

নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনের সময় ভারী যন্ত্রপাতি পেলোডারের চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।রোববার (১১ জানুয়ারি) ভোরে উপজেলার জুমপাড় এলাকার পিয়াইন নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম পারভেজ মিয়া (২৭)। তিনি গোয়াইনঘাট উপজেলার ছৈলাখেল ৮ম খণ্ড এলাকার জামাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে জাফলংয়ের জুমপাড় এলাকায় পিয়াইন নদীর তীর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাকে লোড করা হচ্ছিল। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি পেলোডারের অসাবধানতার কারণে নিচে চাপা পড়েন পারভেজ মিয়া। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা