১ কোটি ৩৭ লাখ টাকার ভার*তীয় পন্য বোঝাই ট্রাক জ*ব্দ, আট*ক ১
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৫:৩৯ PM

১ কোটি ৩৭ লাখ টাকার ভার*তীয় পন্য বোঝাই ট্রাক জ*ব্দ, আট*ক ১

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/০১/২০২৬ ০৮:৪২:৫৩ PM

১ কোটি ৩৭ লাখ টাকার ভার*তীয় পন্য বোঝাই ট্রাক জ*ব্দ, আট*ক ১

ছবি:সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে ১ কোটি ৩৭ লাখ টাকার ভারতীয় পণ্যসহ একটি ট্রাক জব্দ সহ একজনকে আটক করা হয়েছে। 

 শনিবার (১০ জানুয়ারি) ভোর রাতে উপজেলা পরিষদের সামনের চেকপোস্ট বসিয়ে ভারতীয় পণ্যসহ ট্রাকটি জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার এসআই আমিরুল ইসলাম ও এএসআই নোমান মিয়াসহ সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ি, থ্রিপিস ও বিস্কুট চকলেটসহ বিভিন্ন প্রকারের পণ্যবোঝাই ট্রাক জব্দ করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান  ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ ও ১ জনকে আটকে সত্যতা নিশ্চিত করে জানান, আমরা নিয়মিত চেকপোস্টে তল্লাশি করে আসছি।সর্বাত্মক চেষ্টা করবো যাতে কোনো অবৈধ মালামাল অন্ততঃ কোম্পানীগঞ্জ থেকে যেতে না পারে সেই বিষয়ে আমরা খুব নজরদারিতে রয়েছি।যেহেতু  নির্বাচন ঘনিয়ে আসছে সাংবাদিকদের এমন  প্রশ্নে তিনি বলেন,অবশ্যই চোরাকারবারিরা পার্শ্ববর্তী দেশ থেকে বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র আনার চেষ্টা করতে পারে, আমরা ও ২৪ ঘন্টা সজাগ থেকে কাজ করারা চেষ্টা করবো, এবং সাংবাদিক ও এলাকাবাসীর সাহায্য সহযোগিতা চান তিনি। 

ভারতীয় পন্য বোঝাই  ট্রাক ও আটকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

জৈন্তা বার্তা/ ওয়াদুদ