সিলেটে পুলিশের টাকা ছি*নতাই, গ্রে*প্তার ৩
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৫:৩৯ PM

সিলেটে পুলিশের টাকা ছি*নতাই, গ্রে*প্তার ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২/০১/২০২৬ ০১:৫০:৫৪ PM

সিলেটে পুলিশের টাকা ছি*নতাই, গ্রে*প্তার ৩


সিলেটে সিএনজিচালিত অটোরিকশা ব্যবহার করে ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইকাজে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।

রবিবার (১১ জানুয়ারি) সোবহানীঘাট ফাঁড়ি পুলিশের অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শনিবার নূরপুর এলাকার শহিদুর রহমানের গ্যারেজ হতে ছিনতাইয়ের ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা (রেজিস্ট্রেশন নং- সিলেট-থ-১২-৬৮৬২) উদ্ধার করে মালিকের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহপরাণ (রহঃ) থানাধীন বিআইডিসি এলাকা হতে অটোরিকশার চালক জাহিদুল ইসলাম নাজিম (২৪), ফয়সল আহমদ (২৫) ও হৃদয় খানকে (২৩) গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারি পুলিশ সদস্য সাদেকুর রহমান মেন্দিবাগ পয়েন্ট থেকে বন্দরবাজারগামী “নাঈম এন্ড হাদী” নামের একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। নাইওরপুলস্থ দারাজ অফিসের সামনে পৌঁছালে ওই অটোরিকশায় থাকা ছিনতাইকারীরা ধারালো চাকু সাদেকুর রহমানের গলায় ধরে ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে তার প্যান্টের পকেট থেকে ছোট বোনের বিয়ের জন্য রাখা নগদ ২ লাখ টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে তাকে অটোরিকশা থেকে নামিয়ে দিয়ে দ্রুত সোবহানীঘাটের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার মামলা করা হয় (নং-১৫)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার ফয়সাল ডাকাতির মামলার আসামি। আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর