নিজস্ব
বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র দায়িত্বাধীন জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩১ লক্ষ টাকার ভারতীয় চোরাইপন্য আটক করেছে বিজিবি ১৯ বিজিবির এক প্রেস রিলিজে বলা হয়, ১২ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ভোর ৫:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট জেলার কানাইঘাট উপজেলার সুরাইঘাট বিওপি'র একটি বিশেষ আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাতনপুঞ্জি নামক স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানে বিজিবি’র টহল দল মালিকবিহীন অবস্থায় ৮১৬ কেজি ভারতীয় সুপারী এবং ২ টি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করে। জব্দকৃত সুপারি ও সিএনজি এর সিজারমূল্য ২০,০৮,০০০/- (বিশ লক্ষ আট হাজার) টাকা সমপরিমাণ।
এছাড়াও গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধীনস্থ জৈন্তাপুর বিওপি ও ব্যাটালিয়ন সদরের পৃথক পৃথক আভিযানিক টহল দল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫টি ভারতীয় মহিষ এবং ৩টি গরু আটক করতে সক্ষম হয়। আটককৃত মহিষ ও গরু এর সিজার মূল্য ১০,৬০,০০০/- (দশ লক্ষ ষাট হাজার) টাকা সমপরিমাণ। বিজিবি জানায় উল্লেখিত অভিযানের মাধ্যমে আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৩০,৬৮,০০০/- (ত্রিশ লক্ষ আটষট্টি হাজার) টাকা সমপরিমাণ।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, বিজিবি কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দকৃত মালামাল কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত সুরক্ষায় বিজিবি'র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জৈন্তাবার্তা/সুলতানা




