জৈন্তাপুরে সারীনদীতে অ*বৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১৫ হাজার টাকা জরি*মানা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:৪৪ PM

জৈন্তাপুরে সারীনদীতে অ*বৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১৫ হাজার টাকা জরি*মানা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/০১/২০২৬ ০৭:৪৬:২৩ PM

জৈন্তাপুরে সারীনদীতে অ*বৈধ বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ১৫ হাজার টাকা জরি*মানা

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলায় পরিবেশ সংরক্ষণ আইনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে  ১৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার (১২ই জানুয়ারি) দুপুর ৩টায় জৈন্তাপুর উপজেলার তামাবিল মহাসড়কের সন্নিকটে  সারীঘাট দক্ষিণপাড় বেদে পল্লী সংলগ্ন ভাঙন কবলিত   এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় তিনি অবৈধ বালু উত্তোলনে কাজে জড়িত  তিনজনকে একটি ট্রাক সহ আটক করেন।  পরে তাদের নিকট হতে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং তাদেরকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য মুচলেকা গ্রহণ করা হয়।

অভিযান শেষে ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা  বলেন, পরিবেশ রক্ষার স্বার্থে যেকোনো ধরনের অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সরকারি আইন লঙ্ঘন করে কেউ যেন প্রাকৃতিক সম্পদের অপব্যবহার না করে, তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরো বলেন  পরিবেশ সংরক্ষণ আইন  অনুযায়ী পরিবেশবিরোধী যেকোনো কর্মকাণ্ডে দণ্ড ও জরিমানার বিধান রয়েছে। জৈন্তাপুর উপজেলা প্রশাসন নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে পরিবেশ ও নদী রক্ষায় সচেষ্ট রয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ