নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হাম*লায় যুবক গুরু*তর আহ*ত, সিলেট প্রেরণ
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:৪৪ PM

নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হাম*লায় যুবক গুরু*তর আহ*ত, সিলেট প্রেরণ

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২/০১/২০২৬ ০৯:১৯:৫৫ PM

নবীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হাম*লায় যুবক গুরু*তর আহ*ত,  সিলেট প্রেরণ

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সাবেক ইউপি চেয়ারম্যানের লোকজনের হামলায় মুসাব্বির মিয়া (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন আহত যুবক মুসাব্বির মিয়া। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের একটি সড়কে এ হামলার ঘটনা ঘটে। আহত মুসাব্বির মিয়া ওই গ্রামের সাবেক ইউপি সদস্য মরহুম আব্দুল হাইয়ের ছেলে।

আহত মুসাব্বির মিয়ার অভিযোগ, গ্রামের পূর্ববর্তী সংঘর্ষের মামলায় জামিনে মুক্ত হয়ে সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। হামলায় ইদ্রিস মিয়া, আপন মিয়া, জসিম মিয়া, আদর মিয়া, অনু মিয়া, সত্তার মিয়া, ফয়জুল আমীন, মুহিত মিয়া, মকবুল মিয়াসহ আরও কয়েকজন অংশ নেয়।

স্থানীয় সূত্র জানায়, মান্দারকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য মরহুম আব্দুল হাই গংয়ের সঙ্গে মুহিত মিয়া গংয়ের দীর্ঘদিন ধরে কৃষিজমির মালিকানা ও আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি একটি জমি রেজিস্ট্রি করাকে কেন্দ্র করে বিরোধ আরও তীব্র হয়। এরই ধারাবাহিকতায় বিকেলে উভয় পক্ষ নারী-পুরুষসহ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর জের ধরেই মুসাব্বির মিয়ার ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই একেএম মঞ্জুরুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে এসআই একেএম মঞ্জুরুল ইসলাম বলেন, পূর্বের সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের মামলা চলমান রয়েছে এবং কয়েকজন জামিনে আছেন। একা পেয়ে মুসাব্বির নামের এক যুবকের ওপর হামলা চালানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ