যাত্রীবেশে সিএনজি ব্যবহার করে ছিন*তাই: চক্রের আরও এক সহযোগী গ্রেফ*তার
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:৪৫ PM

যাত্রীবেশে সিএনজি ব্যবহার করে ছিন*তাই: চক্রের আরও এক সহযোগী গ্রেফ*তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০১/২০২৬ ১১:৪৯:৪০ PM

যাত্রীবেশে সিএনজি ব্যবহার করে ছিন*তাই: চক্রের আরও এক সহযোগী গ্রেফ*তার

ছবি:সংগৃহীত


সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালী মডেল থানা পুলিশ যাত্রীবেশে সিএনজি অটোরিকশা ব্যবহার করে সংঘটিত ছিনতাই চক্রের আরও এক সহযোগীকে গ্রেফতার করেছে।

এসএমপি মিডিয়া সেলের তথ্যমতে, শনিবার (১১ জানুয়ারি ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শিপলু চৌধুরীর নেতৃত্বে পূর্বে গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহপরান (রহ.) থানাধীন কল্যাণপুর এলাকার ২২ নম্বর কলোনিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফয়জুল আহমেদ জুবেল (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ফয়জুল আহমেদ জুবেল মৃত আব্দুল কাদির ও মৃত লাল বানু বেগমের ছেলে। তার স্থায়ী ঠিকানা তাহিরপুর থানার লামাগাঁও, জেলা সুনামগঞ্জ। বর্তমানে তিনি শাহপরান (রহ.) থানাধীন কল্যাণপুর ২২ নম্বর কলোনিতে বসবাস করছিলেন।

সিডিএমএস পর্যালোচনায় জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শাহপরান (রহ.) থানার এফআইআর নং-০৯, তারিখ ১১ মার্চ ২০২৩, দণ্ডবিধি ১৮৬০-এর ৩৮০/৪১১ ধারায় একটি মামলা চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি ২০২৬ তারিখে কোতোয়ালী মডেল থানাধীন এলাকায় যাত্রীবেশে সিএনজি অটোরিকশায় উঠে এক পুলিশ সদস্যের কাছ থেকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা রুজু হয়। তদন্তে ওই ঘটনার সঙ্গে একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সম্পৃক্ততা পাওয়া যায়। এ পর্যন্ত ওই চক্রের মোট চারজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ