শাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উত্তে*জনা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:৪৪ PM

শাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে উত্তে*জনা

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০১/২০২৬ ০১:০০:১৭ AM

শাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে  উত্তে*জনা

ছবি:সংগৃহীত


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্যাম্পাসে শাকসু নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৩ জানুয়ারি) ‘এ’ ইউনিটের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহমদ কবির চৌধুরী এবং শাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ এখন পর্যন্ত কোনো স্পষ্ট বক্তব্য দেননি। ফলে ভর্তি পরীক্ষা এবং শাকসু নির্বাচনের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়েই গেছে।
অন্যদিকে, ২০ জানুয়ারি শাকসু নির্বাচন হওয়ার কথা থাকলেও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তাজনিত কারণে নির্বাচন কমিশন সব ধরনের নির্বাচন ১২ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। এই সিদ্ধান্তের পর শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগের ছায়া নেমে এসেছে।

শিক্ষার্থীদের একাংশ মনে করছেন, নির্বাচন স্থগিত হলে তাদের স্বাভাবিক ছাত্ররাজনীতি ক্ষতিগ্রস্ত হবে। তারা দাবি করছেন, শাকসু নির্বাচন অবশ্যই ২০ জানুয়ারিতে আয়োজন করতে হবে। শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে নির্বাচন কমিশনা অফিসের সামনে অবস্থান করছে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ