বিশ্বনাথে সাংবাদিকদের সাথে পৌর প্রশাসকের মতবিনিময়
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৪:৪৪ PM

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে পৌর প্রশাসকের মতবিনিময়

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০১/২০২৬ ০২:৩৫:৫৩ PM

বিশ্বনাথে সাংবাদিকদের সাথে পৌর প্রশাসকের মতবিনিময়


সিলেটের বিশ্বনাথে সাংবাদিকদের সাথে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক লুৎফর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে পৌরসভার কার্যালয়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত বিশ্বনাথের স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। 

সভায় পৌরসভা ও উপজেলার বিভিন্ন প্রশাসনিক বিষয়াদি, আইনশৃঙ্খলা নিয়ে আলোচনাসহ সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন পৌর প্রশাসক লুৎফর রহমান। 

সভায় সাংবাদিদের অবাধ তথ্য সহায়তা, বাসিয়া নদীর উন্নয়নে করণীয়, ফসলি জমির উপরিভাগ থেকে অবাধে মাটি কাটা রোধে আইনগত পদক্ষেপ গ্রহণ, পৌর শহরের ট্রাফিক সমস্যার সমাধান, বাসা-বাড়ির বর্জ্য অপসারণে ডাস্টবিন ব্যবস্থাপনা, হোল্ডিং ট্যাক্স ও পৌরসভার উন্নয়নে রাস্তাঘাট ও অবকাঠামো নির্মাণে উদ্যোগ গ্রহণের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সক্রিয় সমাধানের আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিতি ছিলেন পৌরসভার প্রকৌশলী মনির উদ্দিন আহমদ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রাম, সাপ্তাহিক আমাদের সিলেট পত্রিকা ও বিশ্বনাথ বার্তা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন উদ্দিন,  দৈনিক মানবকণ্ঠ ও জৈন্তাবার্তা পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সায়েস্তা মিয়া, দৈনিক বিজয়ের কণ্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. আলতাব হোসেন, দৈনিক আলোর দিগন্ত পত্রিকার বিশ্বনাথ প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক অজিত চন্দ্র দেব, স্বাধীন বাংলা ও গাংচিল টিভির বিশ্বনাথ প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কবি এস. পি সেবু, বিশ্বনাথ বার্তা পত্রিকার স্টাফ রিপোর্টার ও উপজেলা প্রেসক্লাবের সদস্য এস এ সাজু প্রমুখ।

জৈন্তা বার্তা/আরআর