সিলেট নগরীতে আবারও ফিল্মি কায়দায় ছি*নতাই
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:১৯ PM

ভিডিও ভাইরাল হলেও পুলিশের নীরবতা নিয়ে প্রশ্ন

সিলেট নগরীতে আবারও ফিল্মি কায়দায় ছি*নতাই

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৩/২০২৬ ০৩:৩৭:৩০ PM

সিলেট নগরীতে আবারও ফিল্মি কায়দায় ছি*নতাই

ছবি:সংগৃহীত


সিলেট নগরীর সাগরদিঘিরপাড় এলাকায় মোটরসাইকেলযোগে ফিল্মি কায়দায় এক নারীর ওপর ছিনতাইয়ের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়লেও এ নিয়ে পুলিশের দৃশ্যমান তৎপরতা না থাকায় নগরবাসীর মধ্যে উদ্বেগ ও প্রশ্ন তৈরি হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে এ ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, সড়ক দিয়ে হেঁটে যাওয়া এক নারীকে লক্ষ্য করে একটি পালসার মোটরসাইকেলে করে দুই যুবক এসে ঘিরে ধরে। এ সময় তাদের একজনের হাতে ধারালো দা ছিল। তার মুখ জ্যাকেটের ক্যাপ দিয়ে ঢাকা ছিল এবং মোটরসাইকেল চালকের মাথায় হেলমেট পরা ছিল।

ভিডিওতে দেখা যায়, তারা ওই নারীর মোবাইল ফোন, ব্যাগ ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে ছিনতাইকারীরা নারীর হিজাব ধরে টানাটানিও করে। তবে ওই নারী সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন এবং ব্যাগ, মোবাইল বা অলংকার দিতে রাজি হননি।

এ সময় ছিনতাইকারীরা তার হাতে ধারালো অস্ত্র দিয়ে কয়েকবার আঘাতও করে। একপর্যায়ে মোবাইল ও ব্যাগ ছিনিয়ে নিতে না পারলেও নারীর হাত থেকে কিছু একটি নিয়ে দ্রুত মোটরসাইকেল চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।

ঘটনার ভিডিও থেকে নেওয়া স্থিরচিত্রও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রযুক্তির দিক থেকে এগিয়ে থাকা সিলেট মহানগরে এমন ঘটনার পরও দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত বা গ্রেফতার না হওয়ায় নগরবাসী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন।

উল্লেখ্য, এর আগেও গত ২৪ ফেব্রুয়ারি নগরের হাউজিং এস্টেট এলাকায় দিনদুপুরে সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ইয়াসমিন আক্তারের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। সেই ঘটনার ভিডিওও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে। ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং একাধিক টিম মাঠে কাজ করছে।

তিনি আরও জানান, আশপাশের সিসি ক্যামেরা ও আইপি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে ঘটনাটি বিশ্লেষণ করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।




জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: