গোয়াইনঘাটে শতাধিক পরিবার পেলো রমজানের খাদ্য উপহার সামগ্রী
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:১৮ PM

গোয়াইনঘাটে শতাধিক পরিবার পেলো রমজানের খাদ্য উপহার সামগ্রী

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৬/০৩/২০২৬ ১০:১১:৪৮ PM

গোয়াইনঘাটে শতাধিক পরিবার পেলো রমজানের খাদ্য উপহার সামগ্রী

নিজস্ব


সমাজের অসহায় হতদরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের আশা ভরসার প্রতীক মানবতার কল্যাণে নিবেদিত বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদ সিলেট জেলা শাখার সহ-সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোস্তাফিজুর রহমান কাউসার এর অর্থায়নে পবিত্র রমজান মাস উপলক্ষে তৃতীয়বারের মতো খাদ্য সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।

শুক্রবার ৬ মার্চ বাদ জুম্মা সিলেটের গোয়াইনঘাট উপজেলার মধ্যে জাফলং ইউনিয়নের ইসলামপুর মতিউরা গ্রামে মানবতার সেবার অঙ্গীকার নিয়ে মানবতার কল্যাণে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতন্ত্র পরিষদের সিলেট জেলা শাখার সহ-সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মোস্তাফিজুর রহমান কাওছার ও হাজী মোহাম্মদ শফিকুর রহমানের অর্থায়নে শতাধিক হতদরিদ্র পরিবারে খাদ্য উপহার সামগ্রীর বিতরণ করা হয় । মধ্য জাফলং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাব্বির আহমদ সানির সঞ্চালনায় ও মুরব্বি জৈন উদ্দিনের সভাপতিত্বে বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাংবাদিক রোটারিয়ান এম এ রহিম,প্রধান বক্তার বক্তব্য রাখেন,জেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম মখর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম,উপজেলা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক,রিয়াজ উদ্দিন তালুকদার,জেলা জেলা সংসদের কোষাধক্ষ্য আলহাজ্ব ইয়াহইয়া খান,বিএনপি নেতা সাজু আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের অতিথি বৃন্দ এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, “রমজান মাসে দুস্থ ও হতদরিদ্রদের পাশে দাঁড়ানো সকলের মানবিক দায়িত্ব। যা সমাজের হতদরিদ্র মানুষের জীবন ও জীবিকার কল্যাণে কাজ করে এবং সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। এই ধরনের কার্যক্রম সমাজে সবার জন্য অনুপ্রেরণার উৎস।”

স্থানীয়রা এই উদ্যোগকে প্রশংসা করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। উপহার সামগ্রী হাতে পেয়ে অনেকেই অনেক ভাবে দোয়া করেন প্রবাসীদের জন্য।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ: