সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় প্রেস মালিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ- মিফতাহ সিদ্দিকী
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:১৯ PM

সিলেটে প্রেস মালিক কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল

সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় প্রেস মালিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ- মিফতাহ সিদ্দিকী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৩/২০২৬ ১১:৪৯:২৬ PM

সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় প্রেস মালিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ- মিফতাহ সিদ্দিকী

ছবি:সংগৃহীত


সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) নগরীর মিরবক্সটুলা এলাকার একটি অভিজাত হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমিতির সভাপতি আমিনুল হক বেলালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামাল আহমদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

প্রধান অতিথির বক্তব্যে মিফতাহ সিদ্দিকী বলেন, সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় প্রেস মালিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ঐক্যবদ্ধভাবে কাজ করলে এই খাতের নানা সমস্যা সমাধান করা সহজ হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, সিলেট বিভাগীয় শিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যাপক মো. মনিরুল ইসলাম, জালালাবাদ লোকসাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক খালেদ আকবর চৌধুরী, বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি এ এইচ আরিফ এবং চ্যানেল টোয়েন্টি ফোরের সিলেট প্রতিনিধি আজহার উদ্দিন শিমুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শামীম হেলালি, পুলিশের ওসি বিনয় ভূষন রায়, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. তছির আলী এবং সিলেট জেলা প্রচার দলের আহ্বায়ক শাহীন আলী।

সমিতির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা গোলাম আজম, সহ-সভাপতি নুরুল আলম ও রেজাউল হক রেজু, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও সহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাসেম আহমদ জনি, কোষাধ্যক্ষ মিসবাহ আহমদ, সহ-কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম মিলন, দপ্তর সম্পাদক ফয়সল আহমদ, প্রচার সম্পাদক হামিদ আহমদ স্বপন এবং সদস্য তারেক আহমদ, কাজী বাবুল, এমদাদুল হক, মোশারফ ব্যাপারী ও আব্দুস সালাম।

এছাড়া কাওছার হোসেন রাফি, বিআরটিএর মোবারক হোসেন রুবেল ও মো. মাহফুজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ: