ছবি:সংগৃহীত
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক নগরের সার্বিক উন্নয়ন, পরিচ্ছন্নতা ও নাগরিক সেবার মানোন্নয়নে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।
শুক্রবার সিলেট নগরে বিভিন্ন সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে তিনি বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়; এর জন্য প্রয়োজন নাগরিকদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ।
তিনি আরও বলেন, নগরের অবকাঠামো উন্নয়ন, সড়ক মেরামত, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণে সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করছে। নাগরিকদের সহযোগিতা পেলে এসব কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে।
প্রশাসক সবাইকে নগর পরিচ্ছন্ন রাখা, নির্ধারিত স্থানে ময়লা ফেলা এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় সিলেটকে একটি আধুনিক, সুন্দর ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
আব্দুল কাইয়ুম চৌধুরী বিকেলে নগরীর একটি হোটেলে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সিলেট জেলা শাখার নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন। সংগঠনের জেলা শাখার সভাপতি গাজী নাসিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
এরপর সিসিক প্রকাশক সিলেটস্থ অষ্টগ্রাম উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল, সিলেটস্থ বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ, কিরা’আতুল কোরআন পরিষদ এবং শাহজালাল এনজিএফএফ স্কুল এন্ড কলেজের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




