সিলেটে ঝোড়ো হাওয়াসহ ব*জ্রবৃষ্টির আভাস
বুধবার, ২০ মে ২০২৬, ০৬:১২ PM

সিলেটে ঝোড়ো হাওয়াসহ ব*জ্রবৃষ্টির আভাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৩/২০২৬ ০১:২৫:৪০ PM

সিলেটে ঝোড়ো হাওয়াসহ ব*জ্রবৃষ্টির আভাস

ছবি : সংগৃহীত


সিলেটসহ সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

জৈন্তা বার্তা/আরআর