প্রতীকী ছবি
সিলেটের ওসমানীনগর উপজেলার উত্তর গোয়ালাবাজারের একটি ডোবা থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে ওসমানীনগর থানার পুলিশ।
বুধবার (১১ মার্চ) দুপুরে উত্তর গোয়ালাবাজারের ইসলাম ম্যানশনের দক্ষিণ দিকে এবং অটোবি ফার্নিচারের সামনের সিলেট-ঢাকা মহাসড়ক সংলগ্ন পশ্চিমের একটি ডোবা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় লোকজন ডোবায় একজনের লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল আলম ভূইয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
উদ্ধার হওয়া ব্যক্তিটি পুরুষ এবং তাঁর বয়স ৬৫ বছর বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের মতে, ওই ব্যক্তিকে গত কয়েকদিন ধরে গোয়ালাবাজার যাত্রী ছাউনির আশপাশে এবং বাজার এলাকায় ঘোরাফেরা করতে দেখেছেন অনেকে। ধারণা করা হচ্ছে, তিনি মানসিক ভারসাম্যহীন।
এ বিষয়ে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল হক ভূইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।
জৈন্তা বার্তা/আরআর




