দলের ভাবমূর্তি রক্ষায় পদ ছাড়লেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুমান
বুধবার, ২০ মে ২০২৬, ০৬:১২ PM

দলের ভাবমূর্তি রক্ষায় পদ ছাড়লেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুমান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৩/২০২৬ ০৩:৩৪:২২ PM

দলের ভাবমূর্তি রক্ষায় পদ ছাড়লেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রুমান

ছবি:সংগৃহীত


দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কায় সিলেট মহানগর বিএনপির ১৬নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক রুমান আহমদ স্বেচ্ছায় পদ থেকে অব্যাহতি নিয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) তিনি সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরীর কাছে লিখিতভাবে অব্যাহতির আবেদনপত্র জমা দেন।

অব্যাহতি পত্রে রুমান আহমদ উল্লেখ করেন, তিনি মনেপ্রাণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আদর্শ ও সাংগঠনিক নিয়মনীতি অনুসরণ করে চলেন। গত ৭ মার্চ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় তাঁর সন্তানকে পুলিশ গ্রেপ্তার করে। যদিও তাঁর দাবি, তাঁর সন্তান সম্পূর্ণ নির্দোষ।

তিনি আরও বলেন, একজন দায়িত্বশীল দলীয় কর্মী হিসেবে তাঁর ব্যক্তিগত বা পারিবারিক কোনো ঘটনার কারণে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হোক-এটি তিনি চান না। সেই নৈতিক দায়বদ্ধতা থেকেই তিনি ১৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

রুমান আহমদ তাঁর পত্রে আরও উল্লেখ করেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে যদি তাঁর সন্তান নির্দোষ প্রমাণিত হয়, তবে ভবিষ্যতে দল যেন তাঁকে পুনরায় দায়িত্ব দেওয়ার বিষয়টি সদয় বিবেচনা করে।

এদিকে সিলেট মহানগর বিএনপির দায়িত্বশীল একটি সূত্র অব্যাহতির পত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। 

জৈন্তা বার্তা/ ওয়াদুদ