ছবি:সংগৃহীত
সিলেটের ওসমানীনগর উপজেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে উপজেলা আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুর ২টায় ওসমানীনগর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আনসার ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।
উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এবং উপজেলা প্রশিক্ষিকা লুবনা তুস সাদিয়া। এছাড়াও আনসার ও ভিডিপির অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত বক্তারা বলেন, আনসার ও ভিডিপি সদস্যরা দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক নিরাপত্তা এবং বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের এই অবদানের স্বীকৃতি হিসেবেই ঈদ উপলক্ষে এ ধরনের উপহার প্রদান করা হয়।
প্রসঙ্গত, প্রতিবছরের ন্যায় এবারও ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




