জনকল্যাণে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার: এম এ মালিক
বুধবার, ২০ মে ২০২৬, ১১:২৩ AM

জনকল্যাণে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার: এম এ মালিক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৩/২০২৬ ১২:২৯:৩৪ AM

জনকল্যাণে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার: এম এ মালিক

ছবি:সংগৃহীত


সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে।

তিনি বলেন, নিম্নআয়ের মানুষের সহায়তায় ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষকদের জন্য সহজ শর্তে কৃষিঋণ প্রদান, খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বৃদ্ধিসহ নানা কার্যক্রমের মাধ্যমে সরকার মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের মাধ্যমে এবারের ঈদে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে নগদ অর্থের পাশাপাশি অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে দক্ষিণ সুরমার তেতলীস্থ নিজ বাসভবনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুঃস্থ ও গরিব মানুষের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থায়নে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় গরিব ও দুঃস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ১০ লাখ টাকা এবং অসহায় নারীদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়।

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. সাহাব উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনিক চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ খান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ