দলীয় শৃঙ্খলাভ*ঙ্গের অভি*যোগে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহি*ষ্কার
বুধবার, ২০ মে ২০২৬, ১১:২৩ AM

দলীয় শৃঙ্খলাভ*ঙ্গের অভি*যোগে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহি*ষ্কার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৩/২০২৬ ০৪:১৯:৪৫ PM

দলীয় শৃঙ্খলাভ*ঙ্গের অভি*যোগে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহি*ষ্কার

ছবি:সংগৃহীত


দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের সিদ্ধান্তে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক ওসমান গনি।

জানা গেছে, সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও সদস্য গোলাম রব্বানীকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সিদ্ধান্তে আরও এক নেতার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

দল জানিয়েছে, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব সংগঠন বহন করবে না। পাশাপাশি দলের সব নেতাকর্মীকে তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক বা ব্যক্তিগত যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ