তোয়াকুলে ছাত্রদলের আহবায়ক সাহেদ আহমদের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
বুধবার, ২০ মে ২০২৬, ১১:২৪ AM

তোয়াকুলে ছাত্রদলের আহবায়ক সাহেদ আহমদের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২০/০৩/২০২৬ ০৭:০৬:০২ PM

তোয়াকুলে ছাত্রদলের আহবায়ক সাহেদ আহমদের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

ছবি:সংগৃহীত


আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের আহবায়ক এডভোকেট সাহেদ আহমদ। উপজেলার বিভিন্ন স্থানে ব্যক্তিগত ও দলীয় উদ্যোগে খাদ্যসামগ্রী এবং ঈদ উপহার বিতরণ করা হচ্ছে, যা সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সাহায্য করছে।
শুক্রবার ২০ মার্চ বাদ জুম্মা তোয়াকুল ইউনিয়নের তোয়াকুল বাজার স্টান্ডে এডভোকেট সাহেদ আহমদ এসব উপহার সামগ্রী বিতরণ করেন।
উপস্থিত ছিলেন,তোয়াকুল ইউপির সাবেক ছাত্রদল সভাপতি দেলোয়ার হোসেন রিপন,এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শামসুজ্জামান দ্বীপন,যুবনেতা লাল ও হযরত আলী।
সামাজিক দায়বদ্ধতা থেকে এবং দলের নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে থাকার নির্দেশনার অংশ হিসেবেই এই মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান ছাত্রদল নেতা সাহেদ আহমদ। হতদরিদ্র পরিবারগুলোর মাঝে শাড়ি, লুঙ্গি, চাল, ডাল, তেল, চিনি, সেমাই নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হচ্ছে।
পাশাপাশি ছাত্রদলের আহ্বায়ক এডভোকেট সাহেদ আহমদ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ