কোম্পানীগঞ্জে টাস্কফোর্সে হা*মলা: ৫ পুলিশ সদস্য আহ*ত, গু*লি ছুঁড়ল বিজিবি
বুধবার, ২০ মে ২০২৬, ১১:২৪ AM

কোম্পানীগঞ্জে টাস্কফোর্সে হা*মলা: ৫ পুলিশ সদস্য আহ*ত, গু*লি ছুঁড়ল বিজিবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৩/২০২৬ ১২:০৮:৪৭ AM

কোম্পানীগঞ্জে টাস্কফোর্সে হা*মলা: ৫ পুলিশ সদস্য আহ*ত, গু*লি ছুঁড়ল বিজিবি

ছবি:সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলা এলাকায় অবৈধ পাথর পরিবহনবিরোধী টাস্কফোর্সের অভিযানে হামলার ঘটনা ঘটেছে। এসময় হামলায় ৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

শুক্রবার ভোরে উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবির যৌথ অভিযানের সময় এ ঘটনা ঘটে। গুরুতর আহত পিএসআই রায়হান উদ্দিন নোমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। অন্যান্য আহত পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বিশ্রামে রয়েছেন।

জানা যায়, অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহন বন্ধে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার এবং ৪৮ বিজিবির টু-আইসি মেজর নুরুল হুদার নেতৃত্বে যৌথ বাহিনী শাহ আরেফিন টিলা এলাকায় অভিযান চালায়। অভিযানের অংশ হিসেবে একাধিক মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত ব্যক্তি কালা মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়।

অভিযান চলাকালে কোম্পানীগঞ্জ থানার পিএসআই রায়হান উদ্দিন নোমান কালা মিয়াকে তার বাড়ি থেকে আটক করে হ্যান্ডকাফ পরান। তবে তাকে নিয়ে বের হওয়ার সময় কালা মিয়ার স্বজনরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় এবং তাকে ছিনিয়ে নিয়ে যায়।

হামলায় পিএসআই নোমানসহ ৫ পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি ৪ রাউন্ড গুলি ছুঁড়ে বলে জানা গেছে।

এদিকে একই অভিযানে অবৈধভাবে পাথর পরিবহনের অভিযোগে ৩৯টি ট্রাক্টর জব্দ এবং ৫ জনকে আটক করা হয়েছে। আটকরা হলেন- জাহাঙ্গীর গাজী (৩৮), মো. বিল্লাল (৩০), মাসুক মিয়া (৩৫), ছালিক মিয়া (২০) ও রুপজান (৬৫)।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তৎপর রয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ