ছবি:সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট-৬ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর উদ্যোগে বিয়ানীবাজার উপজেলা অডিটোরিয়ামে এক ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ মার্চ ২০২৬) বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে বিয়ানীবাজার উপজেলার সর্বস্তরের জনগণ, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং ঈদের শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ দলের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন।
ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এমরান আহমদ চৌধুরী বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার এক অনন্য সুযোগ। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




