প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের শোক প্রকাশ
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৩৫ AM

সাংবাদিক ফজলু মিয়ার পিতার মৃত্যু

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের শোক প্রকাশ

ওসমানীনগর প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৩/২০২৬ ০৫:২৪:৪৫ PM

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের শোক প্রকাশ

ছবি:সংগৃহীত


সিলেটের ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংবাদিক ফজলু মিয়ার পিতা জালাল উদ্দিন (৭০)-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন হুমায়ুন কবির।

পারিবারিক সূত্রে জানা যায়, জালাল উদ্দিন গত ২২ মার্চ সোমবার সকাল ১১টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। 

মরহুমের জানাজা নামাজ শেষে   তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান।

এক শোকবার্তায় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এবং দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হুমায়ুন কবির মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, একজন সৎ ও পরোপকারী মানুষ হিসেবে জালাল উদ্দিন সমাজে সম্মানিত ছিলেন এবং তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে ।

এদিকে, মরহুমের মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দাল মিয়া, ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, জেলা বিএনপির নেতা ও তাজপুর ইউপির চেয়ারম্যান  এমরান রব্বানীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ