গোলাপগঞ্জে যাত্রী ছাউনি দখল করে ব্যবসা, ঝুঁকিতে সাধারণ মানুষ
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৩৫ AM

গোলাপগঞ্জে যাত্রী ছাউনি দখল করে ব্যবসা, ঝুঁকিতে সাধারণ মানুষ

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৩/২০২৬ ০২:২৬:০৩ PM

গোলাপগঞ্জে যাত্রী ছাউনি দখল করে ব্যবসা, ঝুঁকিতে সাধারণ মানুষ

নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় অবৈধভাবে যাত্রী ছাউনি দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের নুরজাহান সিএনজি পাম্প এর পাশে গীর্দ রোডের সম্মুখে অবস্থিত একটি যাত্রী ছাউনি দখল করে সেখানে দোকান বসানো হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ পৌরসভা কর্তৃক সাধারণ যাত্রীদের সুবিধার্থে নির্মিত এই ছাউনিটি বর্তমানে তার মূল উদ্দেশ্য হারিয়েছে। যাত্রীদের বসার নির্ধারিত জায়গার সামনে দোকান নির্মাণ করে ব্যবসায়ীরা পণ্য বিক্রি করছেন, ফলে পথচারী ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এদিকে দীর্ঘদিন ধরে দখল অবস্থায় থাকায় ছাউনিটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে অবকাঠামোটি দুর্বল হয়ে পড়েছে, যা যেকোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে স্থানীয়দের দাবি, দ্রুত দখলদারদের উচ্ছেদ করে যাত্রী ছাউনিটি পুনরুদ্ধার করা হোক এবং সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী করে সংস্কার করা হোক। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোরও আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেন, “আমরা বিষয়টি এইমাত্র জেনেছি। তদন্ত করে অবৈধভাবে দোকান বসানো থাকলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জৈন্তাবার্তা/সুলতানা