লালাখালে মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলনের ১০ নৌকা ধ্বংস, জরিমানা
বুধবার, ২০ মে ২০২৬, ১০:৩৫ AM

লালাখালে মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলনের ১০ নৌকা ধ্বংস, জরিমানা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৩/২০২৬ ১২:১৭:২৮ PM

লালাখালে মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলনের ১০ নৌকা ধ্বংস, জরিমানা

সংগৃহীত


জৈন্তাপুর উপজেলার লালাখাল (সারী-৩)  এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার  (২৫ মার্চ ২০২৬) সকাল ০৮:৩০ ঘটিকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভুমি মিজ পলি রানী দেব। এ সময় অভিযানে অবৈধ বালু উত্তোলনের জড়িত  ১০টি অবৈধ বালু উত্তোলনের  নৌকা ধ্বংস করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লক্ষ টাকা।

এ সময় একজন ব্যক্তিকে আটক করে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানটি পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী পরিচালিত হয়।এ সময় অভিযানে জৈন্তাপুর মডেল থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভুমি) বলেন, পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা/সুলতানা