সিলেটে ৩৯ লাখ টাকার ইয়াবাসহ আটক ১
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:৪৬ AM

১৯ বিজিবির অভিযান

সিলেটে ৩৯ লাখ টাকার ইয়াবাসহ আটক ১

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৩/২০২৬ ০৯:০৭:৫৯ PM

সিলেটে  ৩৯ লাখ টাকার ইয়াবাসহ আটক ১

সংগৃহিত


সিলেটের জকিগঞ্জে বিজিবির অভিযানে প্রায় ৩৯ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)

 সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৪টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধীনস্থ লোহারমহল বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।

অভিযানে শূন্য লাইন থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জকিগঞ্জ উপজেলার সুপরাকান্দি এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়।

এ সময় গাড়িতে থাকা এক ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তল্লাশিতে তার কাছ থেকে ৪ হাজার ৮২৬ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া অভিযানে একটি প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯ লাখ ৭০ হাজার টাকা।

বিজিবি জানায়, আটক আসামিসহ উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট, প্রাইভেটকার, মোবাইল ফোন ও সিমকার্ড জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জুবায়ের আনোয়ার, পিএসসি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

জৈন্তা বার্তা / ওয়াদুদ