ছবি:সংগৃহীত
সিলেট-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। নাগরিক সেবা সহজলভ্য করা এবং সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে সরকার কাজ করছে। সরকারের প্রথম মাসেই এসব ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি দেখা গেছে, যা দেশবাসীর মাঝে স্বস্তি এনেছে। দেশের এই অগ্রযাত্রায় ‘আল-বারযাখ কাফেলা’র মতো সামাজিক সংগঠনগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বুধবার (২৫ মার্চ) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ঘোষগাঁওয়ে সামাজিক সংগঠন ‘আল-বারযাখ কাফেলা’ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে তাকে জাতীয় সংসদে পাঠিয়েছেন, যাতে তিনি এই এলাকার মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে পারেন। তিনি দায়িত্ব যথাযথভাবে পালনে সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও আশ্বাস দেন।
সংগঠনের সভাপতি রশিদ আহমদের সভাপতিত্বে এবং লক্ষীপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল খালিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি, ৭নং ওয়ার্ড সদস্য আব্দুল করিম মানিক, কানাডা প্রবাসী এমরান আহমদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রেদওয়ান আহমদ এবং সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক গোলাম রব্বানী।
এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মতিউর রহমান হাসান, শামসুল ইসলাম ও জাহেদুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সহ-সাধারণ সম্পাদক শাহিন আহমদ ও ফাহিম আহমদ, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন আহমদ ও তুহিন আহমদ, কোষাধ্যক্ষ আব্দুস শুকুর, সহ-কোষাধ্যক্ষ আব্দুল মতিন, প্রচার সম্পাদক জাকির আহমদ, সহ-প্রচার সম্পাদক দিলু আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মাছুম আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




