জৈন্তাপুরে গণহ*ত্যা দিবসে শহীদ গণকবরে প্রশাসনের পূষ্পার্ঘ্য অর্পণ
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:৪৭ AM

জৈন্তাপুরে গণহ*ত্যা দিবসে শহীদ গণকবরে প্রশাসনের পূষ্পার্ঘ্য অর্পণ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৩/২০২৬ ১১:০৯:৪০ PM

জৈন্তাপুরে গণহ*ত্যা দিবসে শহীদ গণকবরে প্রশাসনের পূষ্পার্ঘ্য অর্পণ

ছবি:সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫শে মার্চ গণহত্যা দিবস -২০২৬ উপলক্ষে উপজেলার চিকনাগোল কহাইগড় শহীদ মুক্তিযোদ্ধা গনকবরে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ৭১ এর বীরশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

বুধবার (২৫শে মার্চ) বেলা ১১:০০ ঘটিকায় শহীদ গণকবরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে  ফুল দিতে আসেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মিজ পলি রানী দেব। 

প্রথমে গণকবর বেদীতে প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের পক্ষ থেকে শহীদ গণকবর বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

এ সময় জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ উসমান গনী, জৈন্তাপুর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অসীম কুমার দাস,উপজেলা পরিষদের গোপনীয় সহকারী তাপস চন্দ্র পাল সহ জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ