ছবি:সংগৃহীত
সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষকের গোয়ালঘর থেকে একটি গাভী ও একটি বাছুর চুরি করে নিয়ে যায় চোরেরা। পরেওই গাভী ও বাচ্চুর জবাই করে চোরেরা মাংস নিয়ে গেছে। জবাইকৃত গরুর নাড়িভুঁড়ি হাওরের বোরোক্ষেতে ফেলে গেছে।
মঙ্গলবার রাতে উপজেলার পাটলী ইউনিয়নের আলীপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। জানা যায়, আলীপুর গ্রামের কৃষক রবিউল আলমের বাড়ি থেকে মঙ্গলবার রাতে একটি গাভী ও তার বাছুর চোরেরা চুরি করে নিয়ে যায়। পরে স্থানীয় গ্রামের হাওরে রোবোক্ষেতে গরু দুইটি জবাই করে মাংস কেঁটে নিয়ে গেছে।
আজ বুধবার (২৫ মার্চ) সকালে গ্রামের স্থানীয় কৃষকরা হাওরের চারা জমিতে জবাইকৃত গরুর নাড়িভুঁড়ি পড়ে থাকতে দেখেন।
স্থানীয় ইউপি সদস্য আবু সালেহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




