মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি সিলেট জেলা বিএনপির শ্রদ্ধা
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:৪৮ AM

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি সিলেট জেলা বিএনপির শ্রদ্ধা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৩/২০২৬ ০২:৩৯:২৭ PM

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি সিলেট জেলা বিএনপির শ্রদ্ধা

ছবি:সংগৃহীত


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট জেলা বিএনপি।

বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। এতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।

এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ ছাড়াও সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে জেলা বিএনপির অধীন সকল উপজেলা, পৌরসভা ও ইউনিট পর্যায়েও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচিতে দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ