বালাগঞ্জে জাতীয় স্বাধীনতা দিবস পালন
বুধবার, ২০ মে ২০২৬, ০৯:৪৮ AM

বালাগঞ্জে জাতীয় স্বাধীনতা দিবস পালন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬/০৩/২০২৬ ০৫:১৯:৩৩ PM

বালাগঞ্জে জাতীয় স্বাধীনতা দিবস পালন

সংগৃহীত


বালাগঞ্জে ৫৬তম জাতীয় স্বাধীনতা দিবস পালন করা হয়েছে। বালাগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্টানের মধ্যে ছিলো শহীদ মিনারে পুস্প অর্পন, কুচকাওয়াজ, ডিসপ্লে, ক্রীড়ানুষ্টান, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবর্গের সংবর্ধনা, পুরস্কার বিতরন অনুষ্টান।

২৬ মার্চ ২০২৬ইং সকালে ডি এর মাঠে পতাকা উত্তোলন করেন সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান। কুচকাওয়াজ, ডিসপ্লে অনুষ্টানে অতিথি হিসাব উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া হোসেন, পূর্ব গৌরীপুর ইউপি চেয়ারম্যান এম মুজিবুর রহমান,  বালাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল মুনিম, পূর্ব পৈলনপুর ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন, পশ্চিম গৌরীপুর ইউপি সাবেক চেয়ারম্যান এস এ এম আনোয়ারুল ইসলাম,  বালাগঞ্জ সরকারী  ডিগ্রী কলেজ  অধ্যক্ষ ছুরাব আলী, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফয়েজ আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হেপী দাশ, বালাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আশিকুর রহমান, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আ.জ.ম. সালাহ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল  আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি রায়, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আফরোজা আতিক, শিক্ষা কর্মকর্তা আব্দুর রকিব ভুইয়া, সমবায় কর্মকর্তা  উৎপল চক্রবর্তী, আনসার ভিডিপি কর্মকর্তা তানিয়া লাইজু খানম, যুব উন্নয়ন কর্মকতা এ কে এম আহাম্মদ উল্লাাহ, পল্লী বিদুৎ বালাগঞ্জ এজিএম,আশরাফ হায়দার, বালাগঞ্জ উপজেলা স্কাউট সাধারন সম্পাদক মনির হোসেন, যুবদল আহবায়ক ফয়জুল হক, বালাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল আহমদ খলকু, বালাগঞ্জ বাজার বনিক সমিতির সভাপতি মোঃ মকবুল আলী, বালাগঞ্জ বাজার বনিক সমিতির অর্থ সম্পাদক বদরুল ইসলাম মাহি, সমাজ সেবক আব্দুল মুকিত, চুন্ন মিয়া। অনুষ্টান উপস্থাপনা করেন সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন ও শিক্ষক নুরুল আমিন। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন এস আই মোঃ হাফিজ উদ্দিন। অনুষ্টান শেষে বিজয়ীদের কে পুরস্কার প্রদান করা হয়।  অনুষ্টান বাস্তবায়নে বিভিন্ন দায়িত্ব পালন করেন নির্বাহী  অফিসের সিএ গন সহ ষ্টাপ বৃন্দ।

জৈন্তাবার্তা/সুলতানা