জাফলংয়ে পানিতে ডুবে কিশোর পর্যটকের মৃ*ত্যু
বুধবার, ২০ মে ২০২৬, ০৮:৫২ AM

জাফলংয়ে পানিতে ডুবে কিশোর পর্যটকের মৃ*ত্যু

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৭/০৩/২০২৬ ০৯:৩৪:৫৩ PM

জাফলংয়ে পানিতে ডুবে কিশোর পর্যটকের মৃ*ত্যু

ছবি:সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে এক কিশোর পর্যটকের মৃত্যু হয়েছে।

নিহত ওই পর্যটক নরসিংদী জেলার শিবপুর থানার পুটিয়া এলাকার জুয়েল মিয়ার ছেলে জিহাদ (১১)।

শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার জিহাদ তার দাদির সাথে বড় বাসে করে নরসিংদী থেকে জাফলংয়ে বেড়াতে আসে। দুপুরের দিকে জিহাদসহ কয়েকজন মিলে জাফলং জিরো পয়েন্টে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে জিহাদ স্রোতের টানে পানিতে তলিয়ে যায়। এরপর তার সাথে থাকা লোকজন দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে জৈন্তাপৃর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ তপন তালুকদার।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ