সংগৃহিত
‘মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্য দিয়ে। কর্মের গুণেই একজন মানুষ প্রকৃত গুণে গুণান্বিত হয়ে থাকেন। আর মানবতার কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করাই প্রকৃত সৎকর্ম। সেই কাজ করা যাচ্ছেন গোয়াইনঘাট উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি যুক্তরাজ্য প্রবাসী মুস্তাফিজুর রহমান কাওছার।
উপজেলার ১১ নং মধ্য জাফলং ইউনিয়নের হতদরিদ্র ছিন্নমূল সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে তাদের মৌলিক চাহিদা পূরণে তার দুই হাত প্রসারিত করে দিয়েছেন। নগদ অর্থ বিতরণ, অনুদান প্রদান, ঈদ উপহার প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার,খাদ্য সামগ্রী ত্রাণ সামগ্রীসহ নানা সহযোগিতায় বিরামহীন ভাবে বিতরণের মাধ্যমে ও সমাজের খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে মুস্তাফিজুর রহমান কাওছার নিজেকে তাদের মধ্যে বিলিয়ে দিয়েছেন।তাদের সুখই যেনো তার সুখ। ভোগে নয় ত্যাগে প্রকৃত সুখ তার জলন্ত উদাহরণ মোস্তাফিজুর রহমান কাওছার।
শনিবার ২৮ মার্চ বিকেলে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোস্তাফিজুর রহমান কাওছার এর উদ্যোগে ও অর্থায়নে উপজেলার তিন শতাধিক হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্র বিএনপি কমিউনিটি নেতা মোহাম্মদ আব্দুল খালিকের সার্বিক তত্ত্বাবধানে তাঁতি দলের আয়োজনে উপজেলা তাঁতি দলের সদস্য সচিব আব্দুল মান্নানের সঞ্চালনায় ও জেলা তাঁতি দলের যুগ্ন আহবায়ক এডভোকেট নুর আহমদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা উপজ-বিএনপি'র ১ম যুগ্ন সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমদ সিদ্দিকী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা সাবেক চেয়ারম্যান লুৎফুল হক খোকন,জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিলাল,উপজেলা তাঁতি দলের আহবায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অতিথিবৃন্দ বলেন,প্রবাসীরা রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি হতদরিদ্র জনগোষ্ঠীর অন্ন, বস্ত্র, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো মৌলিক চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের ব্যক্তিগত অনুদানের মাধ্যমে তারা দারিদ্র্য বিমোচন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নিম্নবিত্ত পরিবারের জীবনমান উন্নয়নে সক্রিয় কাজ করছেন, যা সামাজিক বৈষম্য কমাতে সহায়তা করে।তাদের মধ্যে মুস্তাফিজুর রহমান কাওছার একজন।
স্থানীয় উপকারভোগীরা বলেন,মোস্তাফিজুর রহমান কাওছার,আমাদের আসল দুঃখ-কষ্ট বোঝেন এবং তা নিরসনে দেবদূতের ন্যায় কাজ করছেন। আমরা তাকে জানপ্রতিনিধি হিসেবে পেলে আমাদের দুঃখ ঘুছবে জীবনমানের উন্নয়ন হবে। এমনকি সমাজের দুঃখী মানুষের মুখে হাসি ফুটবে। তিনি জনপ্রতিনিধি হলে জনগণের মঙ্গল হবে আমরা তার পাশে থাকবো।
জৈন্তা বার্তা /ওয়াদুদ




