গোয়াইনঘাটে পরিবেশ-বিধংসী ইটভাটা নির্মাণ হতে না দেওয়ায় মিথ্যা মা ম লা : প্রত্যাহারের দাবিতে মা ন ব ব ন্ধ ন
বুধবার, ২০ মে ২০২৬, ০৭:৫২ AM

গোয়াইনঘাটে পরিবেশ-বিধংসী ইটভাটা নির্মাণ হতে না দেওয়ায় মিথ্যা মা ম লা : প্রত্যাহারের দাবিতে মা ন ব ব ন্ধ ন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৯/০৩/২০২৬ ০৩:৫৭:০৫ PM

গোয়াইনঘাটে পরিবেশ-বিধংসী ইটভাটা নির্মাণ হতে না দেওয়ায় মিথ্যা মা ম লা : প্রত্যাহারের দাবিতে মা ন ব ব ন্ধ ন

সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নে পরিবেশবিধ্বংসী ইটভাটা নির্মাণ না করতে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে পেকেরখাল গ্রামের ৫ শতাধিক নারী পুরুষ। 

রবিবার ২৯ মার্চ দুপুরে গ্রামের সামনে সালুটিকর গোয়াইনঘাট প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।গ্রামের মুরুব্বী নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন,ফখরুল ইসলাম, নরুল হক,দেলোয়ার মেম্বার, শাহীন,আরব আলী,আয়াত উল্লাহ,করিম উদ্দিন ও আব্দুস সালাম।

বক্তারা বলেন,গ্রামের ৯০ ভাগ মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। তাদের সকলের পরিবারের আয়ের প্রধান ভরসা কৃষি। গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড, যা কর্মসংস্থান ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে। ধান, সবজি, মাছ ও পোল্ট্রি চাষের পাশাপাশি গবাদিপশু পালনের মাধ্যমে গ্রামের মানুষের স্বাবলম্বী হওয়ার একমাত্র অবলম্বন। যা গ্রামের মানুষের পরিবারের বাৎসরিক খাবারের চাহিদা মিটিয়ে ছেলে সন্তানের লেখাপড়া থেকে শুরু করে পরিবারের আনুষঙ্গিক সকল খরচ কৃষি থেকে উৎপাদিত ফসল বিক্রির মাধ্যমে চলে। তারা বলেন, শহর থেকে আসা ব্যক্তি আতিক হোসেন গ্রামের সামনে কিছু কৃষি জমি ক্রয় করে পরিবেশ বিধংসী ইটভাটা নির্মাণের পায়তারা করছিলেন।এমনকি ইটভাটা নির্মাণের জন্য তিনি কৃষি জমির মাটি কেটে বড় বড় খাল তৈরি ও পাশের মালিকের জমি নষ্ট করে মাটির স্তুপ করে কৃত্রিম পাহাড় বানিয়েছেন। আমরা গ্রামবাসী এর প্রতিবাদ করায় তিনি আমাদের উপর চাঁদাবাজির একটি মিথ্যা মামলা দায়ের করেছেন। আমারা গ্রামবাসী অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও পরিবেশ অধিদপ্তর প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

জৈন্তাবার্তা/সুলতানা