দুই হলের প্রভোস্ট বদলালো শাবিপ্রবি প্রশাসন
বুধবার, ২০ মে ২০২৬, ০৭:৪৯ AM

দুই হলের প্রভোস্ট বদলালো শাবিপ্রবি প্রশাসন

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৩/২০২৬ ১২:০৩:৩০ AM

দুই হলের প্রভোস্ট বদলালো শাবিপ্রবি প্রশাসন

ছবি:সংগৃহীত


সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর (শাবিপ্রবি) দুটি আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। হল দুটি হলো ছেলেদের বিজয়-২৪ হল ও সৈয়দ মুজতবা আলী হল।

রোববার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির সই করা পৃথক দুটি অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।

অফিস আদেশ অনুযায়ী, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিমকে সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট পদ থেকে এবং পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. জামাল উদ্দীনকে বিজয়-২৪ হলের প্রভোস্ট পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে, সৈয়দ মুজতবা আলী হলের নতুন প্রভোস্ট হিসেবে লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী এবং বিজয়-২৪ হলের নতুন প্রভোস্ট হিসেবে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. খালিদুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ