এলপিজি অটোগ্যাস স্টেশন মালিক সমিতির সিলেট জোনের আহ্বায়ক কমিটি গঠন
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ AM

এলপিজি অটোগ্যাস স্টেশন মালিক সমিতির সিলেট জোনের আহ্বায়ক কমিটি গঠন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৪/২০২৬ ১১:৫৬:০৩ PM

এলপিজি অটোগ্যাস স্টেশন মালিক সমিতির সিলেট জোনের আহ্বায়ক কমিটি গঠন

ছবি:সংগৃহীত


বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট জোনাল কমিটি পুনর্গঠনের লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটি অল্প সময়ের মধ্যে পরবর্তী দুই বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেবে।

জানা যায়, অ্যাসোসিয়েশনের সিলেট জোনাল কমিটির ২০২৩-২০২৫ মেয়াদের পরিচালনা পরিষদের মেয়াদ গত বছর শেষ হয়। পরবর্তীতে ২ সেপ্টেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি গঠনের লক্ষ্যে আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়। একই বছরের ১৮ ডিসেম্বর আবারও আগ্রহী প্রার্থীদের আবেদন জমা দিতে সিলেট জোনের হোয়াটসঅ্যাপ গ্রুপে নোটিশ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্ভব না হওয়ায় গত শনিবার (৪ এপ্রিল) কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী পূর্বের জোনাল কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়া পর্যন্ত এ আহ্বায়ক কমিটি দায়িত্ব পালন করবে এবং দ্রুত সময়ের মধ্যে দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠনের ব্যবস্থা নেবে।

অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিরাজুল মাওলার সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির সভায় সহ-সভাপতি আব্দুল্লাহ আল কাফী, টি মাশফু ববি, মো. আব্দুস সবুর মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইয়াহিয়া হোসেন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির ভূঁইয়া, যুগ্ম-অফিস সচিব ছয়ফুল আলম, কার্যনির্বাহী সদস্য মো. ফরহাদ হোসেন, মোহাম্মদ আলী রুমি এবং ময়মনসিংহ জোনের সাধারণ সম্পাদক মো. তাইজুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে মুজিবুর রহমান মানিককে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. শামীম আহমেদ ও মো. রিয়াদ উদ্দিন। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ছয়ফুল আলম এবং যুগ্ম সদস্যসচিব হিসেবে রয়েছেন কৈশর আহমেদ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-খান মুহাম্মদ ফরিদ উদ্দিন, মো. সায়েম আহমেদ, শের আলী হেলাল চৌধুরী, মো. মাহবুবুল আলম, মো. রফিকুল ইসলাম, মো. সাইফুল হুদা, জোবায়ের আহমেদ চৌধুরী, আমিনুর রহমান লিপন, মো. দেলোয়ার হোসেন, মিজানুর রহমান খসরু, মির্জা আফজাল মামুন বেগ ও সৈয়দ মোহাম্মদ জুয়েল।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ