ময়মনসিংহ মেডিকেলে দুই গ্রুপের সং ঘ র্ষ, আ হ ত ২, ক্যাম্পাসে উত্তেজনা
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:১১ PM

ময়মনসিংহ মেডিকেলে দুই গ্রুপের সং ঘ র্ষ, আ হ ত ২, ক্যাম্পাসে উত্তেজনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৪/২০২৬ ০৩:৩৫:১৩ PM

ময়মনসিংহ মেডিকেলে দুই গ্রুপের সং ঘ র্ষ, আ হ ত ২, ক্যাম্পাসে উত্তেজনা

সংগৃহীত


ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে ছাত্রদের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আজ শনিবার থেকে কলেজের সকল ক্লাস-পরীক্ষা ৭ দিনের জন্য স্থগিত করা হয়েছে এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

গতকাল শুক্রবার রাতে ঘটনার পর ভোর রাতে একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহন করে প্রশাসন।মেডিকেল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রাবাসে শুক্রবার রাত ৯টার দিকে তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মুয়াজ ও মীর হামিদুরের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে ধস্তাধস্তি, দফায় দফায় ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষে ওই দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়। গুরুতর আহত মুয়াজকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে এবং হামিদুরকে ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। পরিবেশ স্বাভাবিক রাখতে এবং বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে ছাত্রাবাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নাজমুল আলম খান জানান, ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক করতে একাডেমিক কাউন্সিলের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৭ দিনের জন্য কলেজের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত এবং শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ঘটনার কারন অনুসন্ধানে এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোহেলী জান্নাত সুলতানাকে সভাপতি করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এইড কমিটিকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ করা হয়েছে।  ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিবেশ পুলিশের নিয়ন্ত্রনে আছে।

জৈন্তাবার্তা/সুলতানা