গান বাংলার তাপসের সঙ্গে প্রেম করছেন বুবলী!
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:০২ PM

গান বাংলার তাপসের সঙ্গে প্রেম করছেন বুবলী!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১১/২০২৩ ০৭:২০:৩২ AM

গান বাংলার তাপসের সঙ্গে প্রেম করছেন বুবলী!

ছবি: সংগৃহীত


চিত্রনায়িকা বুবলী ও গানবাংলা টিভির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের প্রেমের খবরে সরগরম সোশ্যাল মিডিয়া। আর এই খবর প্রকাশ করা হয়েছে তাপসের স্ত্রী গানবাংলা টিভির চেয়ারম্যান ফারজানা মুন্নির ফেসবুক থেকে।

বুবলী ও তাপসের প্রেম নিয়ে ফারজানা মুন্নির ফেসবুক থেকে দেয়া একটি স্ট্যাটাস এখন ভাইরাল চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে।   

ফারজানা মুন্নির সেই স্ট্যাটাসে বলা হয়, ‘তাপস ও বুবলী মাঝে সম্পর্ক চলছে। বুবলী আমার পরিবার ধ্বংস করছে, যেভাবে করেছে অপু বিশ্বাসের জীবন। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছেন, এখন তার টার্গেট তাপস। যদি আমার কিছু হয় এর জন্য দায়ী থাকবেন তাপস এবং বুবলী।’

বিষয়টি নিয়ে জানতে চাইলে গানবাংলার টিভির জনসংযোগ কর্মকর্তা রুদ্র হোক বলেন, ‘আমি ঘুম থেকে উঠেই বিষয়টি দেখেছি, আমরা স্টেটমেন্ট আকারে জানাচ্ছি। আমি যত দূর শুনেছি যে হ্যাকড হয়েছে। এরকম তো হওয়ার কোনো কারণ নাই। কারণ অফিসিয়ালি যা কিছু ঘটে- কাজকর্ম আমাদের সামনেই ঘটে তো। আর্টিস্টদের সঙ্গে খুবই সন্মানজনক সম্পর্ক। এগুলো অপাঠ্য কথা। এটা বেসিক্যালি ইমেজ নষ্ট করার জন্য কোনো উইং থেকে হ্যাকড হয়েছিল, সেটা উদ্ধার করা হয়েছে।’

এদিকে বিষয়টি নিয়ে জানতে বুবলীর ফোনে একাধিকবার কল করে ও মেসেজ দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান