নিজস্ব
২৮ এপ্রিল ২০২৬ইং বালাগঞ্জ উপজেলা সদরে বালাগঞ্জে ইযুথ গ্রুপের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে|
দি-হাঙ্গার প্রজেক্ট এর কারিগরি সহায়তায়, নিরাপদ হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ ইমাম সমিতির সভাপতি নোমান আহমদ কাওচার| সাংবাদিক শাহাব উদ্দিন শাহিনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দি-হাঙ্গার প্রজেক্ট জেলা সমš^য়কারী আকলিমা চৌধুরী| বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাংবাদিক জাগির হোসেন, শিক্ষক আহমদ আলী, মহিলা বিষয়ক অফিসের হাব প্রকল্প সমন্নয়কারী মোঃ শহীদুল্লাহ কায়সার|
ইয়ুথদের মধ্যে বক্তব্য রাখেন জিহাদ আহমদ, ফারজানা বেগম, ফাহিমা বেগম, লিমা বেগম| উক্ত সম্প্রীতি সমাবেশে মাদক, বাল্য বিয়ে, ইপটিজিং, কিশোর গ্যাং, দুনীতি বন্ধের আহবান জানানো হয়| সমাবেশে বক্তারা শান্তি সম্প্রীতির বালাগঞ্জ উপজেলা গড়ার প্রত্যায় ব্যক্ত করেন|
জৈন্তাবার্তা/সুলতানা




