ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদে সিলেটে পদযাত্রা ও অবস্থান কর্মসূচী
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৫০ PM

ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদে সিলেটে পদযাত্রা ও অবস্থান কর্মসূচী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৪/২০২৬ ০৮:৩৮:৫১ PM

ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদে সিলেটে পদযাত্রা ও অবস্থান কর্মসূচী

ছবি:সংগৃহীত


ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদে সিলেটে পদযাত্রা ও এক ঘণ্টার অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন। কার্যকর পদক্ষেপ না নিলে মন্ত্রীদের গাড়ির সামনে শোয়ার কর্মসূচীরও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

সোমবার (২৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যায় বৃহত্তর সিলেটের অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা এবং সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। প্রচণ্ড বৈরী আবহাওয়া উপেক্ষা করে অংশগ্রহণকারীরা হ্যারিকেন, কুপিবাতি ও মোমবাতি হাতে নিয়ে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় থেকে পদযাত্রা শুরু করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ করেন। পরে সেখানে এক ঘণ্টার অবস্থান কর্মসূচী পালিত হয়।

অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, গ্যাস ও বিদ্যুৎ উৎপাদনে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও সিলেটবাসী এসব মৌলিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমানে লোডশেডিং পরিস্থিতি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। একদিকে চলছে মাধ্যমিক পরীক্ষা, অন্যদিকে বিদ্যুতের অভাবে সন্ধ্যার পর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হচ্ছে—যা জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি করেছে।

বক্তারা আরও বলেন, প্রতিদিন অসংখ্যবার বিদ্যুৎ যাওয়া-আসার কারণে জনজীবন অস্থির হয়ে উঠেছে। লোডশেডিং কমাতে সরকারি অফিসে এসি ব্যবহার সীমিত করা এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ করার দাবি জানান তারা। দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

কর্মসূচীতে সভাপতিত্ব করেন সংগঠনগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের। সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী কর্মসূচীটি পরিচালনা করেন। স্বাগত বক্তব্য দেন সিকসের সহ-সাধারণ সম্পাদক মো. তালেব হোসেন তালেব।

এসময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সচেতন নাগরিকসহ অর্ধশতাধিক মানুষ কর্মসূচীতে অংশ নেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ১৩৭ মিমি বৃষ্টি, হাওরে বাড়ছে বিপদের সঙ্কেত
পাহাড়ি ঢ*লে কুলাউড়া গোগালী ছড়া বাঁধ ভে*ঙে ১৫ গ্রাম প্লা*বিত, ব্যাপক ক্ষ*য়ক্ষ*তি
ভুটানের সঙ্গে বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর
গোয়াইনঘাটে বৈরী আবহাওয়ায় চলছে পাকা আধা পাকা ধানকাটা মাড়াই কাজ ব্যাহত
কানাইঘাটে স্বামীর হাতে স্ত্রী খু-ন
গোলাপগঞ্জের নি-খোঁজ বৃদ্ধের ম-রদেহ চট্টগ্রামে উ-দ্ধার
পাকা ধান নিয়ে দুর্ভো*গে হাওরের কৃষকরা
সৌদি-সিলেট ফ্লাইট চালুর আহ্বান প্রবাসীকল্যাণ মন্ত্রীর
সিলেটের ডিসিসহ ৩ কর্মকর্তার বি*রুদ্ধে আদালত অ*বমাননার রু*ল
পর্যটন ও পরিবেশ বাঁচাতে সিলেটের ৭ এলাকা ‘পরিবেশগত সংকটপূর্ণ’ ঘোষণার পথে