মেসি-নেইমার থেকে শাহরুখের জন্মদিন, রহস্যময়ী এই নারী কে!
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:০১ PM

মেসি-নেইমার থেকে শাহরুখের জন্মদিন, রহস্যময়ী এই নারী কে!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/১১/২০২৩ ১০:১৫:০৪ AM

মেসি-নেইমার থেকে শাহরুখের জন্মদিন, রহস্যময়ী এই নারী কে!

ছবি: সংগৃহীত


গত ২ নভেম্বর ছিল বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন। নিজের ৫৮তম জন্মদিনকে ঘিরে পার্টির আয়োজন করেছিলেন কিং খান। যেখানে উপস্থিত ছিলেন দীপিকা, আলিয়া, ধোনি থেকে শুরু করে বলিউডের নামী সকল তারকা।

এদিন শাহরুখের জন্মদিনের পার্টিতে আলাদাভাবে সকলের নজর কেড়েছেন এক রহস্যময়ী নারী। যাকে দেখা গেছে তারকাদের সঙ্গে সেলফিতে। এরপরই নেটিজেনদের প্রশ্ন, তারকাদের ভীড়ে কে এই নারী?

শাহরুখের জন্মদিনের পার্টির একাধিক ছবি একে একে প্রকাশ্যে এসেছে। এর মধ্যে ওই নারীকে দেখা গেছে প্রায় সকল ছবিতেই। দীপিকা পাড়ুকোনের সঙ্গে সেলফি তুলে পোস্ট করেছেন। ‘জওয়ান’ পরিচালক অ্যাটলি কুমারের সঙ্গে ছবি দিয়ে লিখেছেন ‘আসল চেন্নাই কিং।’ এমনকি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিও এড়িয়ে যেতে পারেননি তাকে। তার সঙ্গেও ছবি তুলেছেন।

জানা গেছে,  দুবাইয়ের ফ্যাব এন্টারটেইনমেন্টের সিইও এই নারী। যার নাম আদিল বট। দেশে-বিদেশের বিভিন্ন তারকাদের ম্যানেজারের দায়িত্ব পালন করেন তিনি।

শুধু তাই নয়, বিশ্বের নানা প্রান্তে তারকাদের নিয়ে অনুষ্ঠানেরও আয়োজন করেন। যেই তালিকায় রয়েছে বলিউড, হলিউড, ক্রীড়াঙ্গনের তারকাদের নাম। এমনকি নেইমার, মেসি, ডেভিড ব্যাকহামদের মতো ক্রীড়া ব্যক্তিত্বদের সঙ্গেও নাকি যোগাযোগ রয়েছে তার। তাদের সঙ্গেও একাধিক অনুষ্ঠানে ছবিতে দেখা গেছে আদিলকে।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান