শিশু ধর্ষ*ক মাদরাসা শিক্ষকের দৃষ্টান্তমূলক শা*স্তি দাবি
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৪৫ AM

সিলেটে নাগরিক সমাবেশ

শিশু ধর্ষ*ক মাদরাসা শিক্ষকের দৃষ্টান্তমূলক শা*স্তি দাবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৫/২০২৬ ১২:৩০:১৭ AM

শিশু ধর্ষ*ক মাদরাসা শিক্ষকের দৃষ্টান্তমূলক শা*স্তি দাবি

ছবি:সংগৃহীত


মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ‘সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন’। বুধবার (৬ মে) সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তারা এ দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, মাদরাসা শিক্ষা সমাজে নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও শৃঙ্খলা গঠনের অন্যতম ভিত্তি। কিন্তু সেই পবিত্র দায়িত্বে থাকা কোনো ব্যক্তি যদি শিক্ষার্থীর নিরাপত্তা লঙ্ঘন করে, তা শুধু অপরাধই নয়, বরং পুরো সমাজের প্রতি বিশ্বাসঘাতকতা।

বক্তারা আরও বলেন, একজন নিষ্পাপ শিশুর প্রতি এমন অপরাধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি ইসলাম, মানবতা ও প্রচলিত আইনের পরিপন্থী। অপরাধীর পরিচয় বা সামাজিক অবস্থান কোনোভাবেই তাকে দায়মুক্তি দিতে পারে না।

সমাবেশে সভাপতিত্ব করেন সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের মুখ্য সচিব আব্দুল করিম কিম। পরিচালনা করেন সংস্কৃতিকর্মী এমএসএ মাসুম খান।

বক্তব্য দেন সম্মিলিত নাট্য পরিষদের পরিচালক সামসুল বাসিত শেরো, বাসদ জেলা আহ্বায়ক কমরেড আবু জাফর, সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক দেবব্রত রায় দিপন, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক জান্নাত আরা খান পান্না, ঐতিহ্য সংরক্ষণ পরিষদের রেজাউল কিবরিয়া লিমন, চারন সাংস্কৃতিক কেন্দ্রের নাজিকুল ইসলাম রানা, বাসদ (মার্কসবাদী) জেলা সমন্বয়ক সঞ্জয় কান্ত দাস, সাংবাদিক সন্দিপন শুভ, নাট্যকর্মী এখলাস আহমদ তন্ময় ও নৃত্যশিল্পী শচিন চন্দ্র দীপঙ্করসহ অনেকে।

বক্তারা জোর দিয়ে বলেন, মাদরাসা বা যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র, প্রশাসন, অভিভাবক ও সমাজের সম্মিলিত দায়িত্ব। তারা বলেন, অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিশু ধর্ষ*ক মাদরাসা শিক্ষকের দৃষ্টান্তমূলক শা*স্তি দাবি
সুনামগঞ্জে অপ্রা*প্তবয়স্ক প্রেমিক যুগল আট*ক, অভিভাবকের সন্ধানে পুলিশ
শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলার বিকল্প নেই - তাহসিনা রুশদীর লুনা এমপি
পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনায় মৌলিক পরিবর্তন জরুরি
প্রধানমন্ত্রীর পক্ষে শাহজালাল (রহ.) মাজারে গিলাফ ছড়ালেন সিসিক প্রশাসক
সুনামগঞ্জে অ-গ্নিকাণ্ডে ব্যাপক ক্ষ-তি, নিঃস্ব ছয় পরিবার
সিলেটে ‘হা-নিট্র্যা-প’ চক্রের সদস্য গ্রে-প্তার
সিলেট বিভাগে আজ ব-জ্রবৃষ্টির আভাস
সিলেট বেতারে নাট্যশিল্পী তালিকাভুক্তির জন্য কণ্ঠস্বর পরীক্ষার আবেদন আহ্বান
পাথর কোয়ারি চালুতে সরকারের ইতিবাচক অবস্থান, মিলেছে সবুজ সংকেত