আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার - এমপি শওকতুল ইসলাম
রবিবার, ১০ মে ২০২৬, ০২:১৬ AM

আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার - এমপি শওকতুল ইসলাম

মহি উদ্দিন, কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৫/২০২৬ ১২:৪৯:৫৭ AM

আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার - এমপি শওকতুল ইসলাম

ছবি:সংগৃহীত


আদিবাসীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার। খাসিয়া সম্প্রদায় সিলেটের একটি অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ জাতি। এই জনগোষ্ঠী সিলেট অঞ্চলের সংস্কৃতি ও অর্থনীতিতে বিশেষ অবদান রেখে আসছে। 

স্বাধীনতার পরবর্তী সময়ে যারা কুলাউড়ার দায়িত্বে ছিলেন তারা সঠিকভাবে কাজ করেননি। আমি নিজ দায়িত্বে কুলাউড়ার উন্নয়নে কাজ করে যাবো। কুলাউড়ার লক্ষীপুর মিশনে কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের আয়োজনে  সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ শওকতুল ইসলাম এসব কথা বলেন।

 তিনি আরও বলেন, বিশেষ করে  আগামী অর্থবছরে আদিবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কাজ করবো। আদিবাসীদের প্রধান আয়ের উৎস পান গাছ যারা কর্তন করে তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন পুঞ্জিতে রাস্তাঘাট ও বিদ্যুতের ব্যবস্থার উদ্যোগ নেয়া হবে।  এ ছাড়া দালাল ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠিন হুশিয়ারি দেন।

৯ মে (শনিবার) দুপুর ১২ টায়   সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে আয়োজকদের পক্ষ থেকে জাইনম্পং ও উত্তরীয় পরানো, খাসি নাচের মাধ্যমে অতিথি বরণ ও শোভাযাত্রা করে মঞ্চে আসন গ্রহণ করানো হয়। 

ভারপ্রাপ্ত সভাপতি প্রত্যুষ আসাক্রার সভাপতিত্বে ও আদিবাসী নেত্রী হীরামন তালাং ও  মনিকা খংলার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, উপজেলা বিএনপির সাবেক সদস্য আলমগীর ভুইয়া, লেখক ও গবেষক রোজ প: তাম, কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের উপদেষ্টা পাস্টর পাইরিন সুটিং, ফাদার জোসেফ গমেজ, সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলি তালাং, পুঞ্জির হেডম্যান হেনরি তালাং, রানা সুরং। 

এ ছাড়াও উপস্থিত ছিলেন রাউৎগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান খয়াজ, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মুকিত বুলবুল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম রাজু, সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রাহেল মিয়া, সাংবাদিক মহি উদ্দিন রিপন প্রমুখ।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ