সংগৃহিত
সিলেটের জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের ছাতলারপাড় এলাকায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (০৯ মে ২০২৬) সকাল আনুমানিক ১০টা থেকে দুপুর ১টার মধ্যে কোনো এক সময়ে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ছাতলারপাড় এলাকার আতর আলীর পরিত্যক্ত বাড়ির একটি জারুল গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় জমির আলী (২৪) নামের ওই যুবককে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত জমির আলী উপজেলার ছাতলারপাড় গ্রামের ফজর মিয়ার ছেলে।প্রাথমিকভাবে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, পুলিশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




