গোলাপগঞ্জে বিনামূল্যে গবাদিপশুর গুটি (LSD) রোগের টিকা কার্যক্রম উদ্বোধন
রবিবার, ১০ মে ২০২৬, ০৩:১২ AM

গোলাপগঞ্জে বিনামূল্যে গবাদিপশুর গুটি (LSD) রোগের টিকা কার্যক্রম উদ্বোধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৫/২০২৬ ০১:১১:২৭ AM

গোলাপগঞ্জে বিনামূল্যে গবাদিপশুর  গুটি (LSD) রোগের টিকা কার্যক্রম উদ্বোধন

ছবি:সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা পরিষদের অর্থায়নে গবাদিপশুর গুটি ব্যামার বা লাম্পি স্কিন ডিজিজ (LSD) প্রতিরোধে বিনামূল্যে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (০৯ মে ২০২৬) বুধবারীবাজার ইউনিয়নে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক জনাব মোঃ রফিকুল ইসলাম। 

টিকাদান কার্যক্রম পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ জোনায়েদ কবীর। এসময় বুধবারীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্ধারিত স্থানে প্রতিদিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত “আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে বিনামূল্যে গুটি ব্যামার (LSD) রোগের ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ কার্যক্রম চলমান থাকবে।

প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা ডাঃ জুনায়েদ কবীর জানান, গবাদিপশুকে মারাত্মক ক্ষতির হাত থেকে রক্ষা করতে খামারিদের দ্রুত টিকা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। 

জৈন্তা বার্তা/ ওয়াদুদ