সংগৃহীত
সিলেটের ওসমানীনগর উপজেলায় বিভিন্ন সর কারি দপ্তরের প্রধানগণ ও স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহফুজা হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হান্নান।
সভায় বক্তব্য রাখেন এলজিইডির কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা হোছনেআরা তালুকদার, প্রাণিসম্পদ অফিসার রাজিব দাস পুরকায়স্থ, কৃষি অফিসার উম্মে তামিমা, সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, পল্লী বিদ্যুতের ডিজিএম ফয়েজ উল্লাহ, ডাক্তার তানিয়া জামান, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, সহ-সভাপতি শরীফ আহমদ চৌধুরী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফজলু মিয়া, উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জুবেল আহমদ সেকেল, সাধারন সম্পাদক কবির আহমদ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহিব হাসান, জামায়াতে ইসলামী নেতা জাহেদ আহমদ, আনহার মিয়া, রেজুয়ানুর রহমান চৌধুরী শাহিন, ছুরাব আলী, আব্দুল আলিম উদ্দিন , এমদাদুল হক মিলন, মশকুর আহমদ, সেলিম মিয়া এবং আবুল মিয়া সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।সভায় উপজেলার উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি, বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম এবং সাংবাদিকদের সাথে সমন্বয় করে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি মাহফুজা হান্নান এমপি বলেন, জনগণের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সড়ক উন্নয়নসহ সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
জৈন্তাবার্তা/সুলতানা




